• জাতীয়

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নৈরাজ্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ শান্তি চায়। দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ জনগণকে সঙ্গে নিয়ে নেওয়া হবে।
‎এর আগে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক, ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
‎মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
‎গণমিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য (০)





image

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রত...

১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

২

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৩

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৪

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

image

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ...

৫

নিউজ ডেস্ক : ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নথি আবার যাচাই ...

  • company_logo