ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো টেকসই নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি দাবি করেছেন, এসব ঘরের বেশিরভাগেই এখন আর মানুষ বসবাস করেন না। অনেক জায়গায় সেগুলো ভবঘুরেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, নতুন আশ্রয়ণ প্রকল্পের আওতায় যেসব হতদরিদ্র মানুষের ২ থেকে ১০ শতক জমি রয়েছে, তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করে দেবে সরকার। এসব ঘরে সৌরবিদ্যুৎ সুবিধা থাকবে এবং বাসিন্দাদের মাশরুম চাষসহ বিভিন্ন আয়মুখী কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, সমাজ থেকে কাউকে বিচ্ছিন্ন না করে নিজস্ব জমিতেই ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ২৫টি উপজেলায় দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে খাল পুনরুদ্ধার নিয়েও কথা বলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না, এগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করতে হবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমে অনেক খাল নষ্ট হয়ে গেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ২০টি খালকে মডেল খাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে একটি মডেল খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মন্ত্রণালয়ের ভাবমূর্তি রক্ষায় কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী।
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর ...
নিউজ ডেস্কঃ দেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণ...
নিউজ ডেস্কঃ প্রায় চার দশক পর জাতিসংঘে লাল সবুজের নেতৃত্ব। বা...
নিউজ ডেস্কঃ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায়...
নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন র...

মন্তব্য (০)