• লিড নিউজ
  • জাতীয়

‎ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদের ভোটের বিষয়ে গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) যে সময়সূচি জানিয়েছে, তা চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

‎আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান। এর আগে, আজ সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, ইসি স্বাধীন এবং সেই প্রেক্ষিতে ইসির নির্বাচন করার সাংবিধানিক অধিকার আছে। কিন্তু সাত ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসি যে সময়সূচি ঘোষণা করেছে তা সরকার জানে না। এমনকি সরকারের সাথে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমেও এ বিষয়ে আলোচনা হয়নি।

‎এদিকে, গতকাল ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।

‎পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপের সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।

মন্তব্য (০)





image

‎বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান ‎

নিউজ ডেস্ক: দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো ফ...

image

‎চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্...

image

দেশে চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন...

নিউজ ডেস্কঃ দেশে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে রবি ও বোরো মৌসুমে...

image

‎মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধ...

image

জলবায়ু পরিবর্তনে দেশের নারী ও শিশুরা বেশি ক্ষতির শিকার: ...

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরা স...

  • company_logo