• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর বৈঠকে সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর...

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর বৈঠকে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। পরে তাকে সচিবালয় নিরাপত্তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তির নাম নিজামুল হক। তিনি ডেইলি প্রেজেন্ট টাইমসের সিনিয়র স্টাফ রিপোর্টার বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কৃষি মন্ত্রণালয়ে আগমন উপলক্ষে আয়োজিত সভাকক্ষে প্রবেশের সময় অনুমোদিত তালিকায় নাম না থাকা সত্ত্বেও প্রবেশের চেষ্টা করেন নিজামুল হক। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে সচিবালয় নিরাপত্তা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান যুগান্তরকে বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমাদের একজন কর্মকর্তা সচিবালয়ে গেছেন। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। 

মন্তব্য (০)





image

আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চে...

১

নিউজ ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের আমল...

image

আইসিএপিপির ভাইস চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ই...

২

নিউজ ডেস্ক :  এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জা...

image

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : দেশের শিল্পকারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে উল্লেখ...

image

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূ...

৪

নিউজ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়া...

image

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূ...

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার আবেদ...

  • company_logo