• লিড নিউজ
  • জাতীয়

গ্রিডে যুক্ত হলো আদানির ইউনিট-২, বাড়বে বিদ্যুৎ সরবরাহ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তিন দিন বন্ধ থাকার পর জাতীয় গ্রিডে পুনরায় যুক্ত হয়েছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪ মিনিটে ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়।

‎ইউনিটটি গ্রিডে যুক্ত হওয়ায় আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে দেশজুড়ে চলমান তীব্র লোডশেডিং পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলতে পারে।

‎বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম ইউনিটটি গ্রিডে যুক্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

‎কর্মকর্তারা জানান, ইউনিটটি পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। রোববার সকাল ৯টায় আদানি পাওয়ার থেকে বাংলাদেশে প্রায় ৭৫৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিলো।

‎এর আগে, গত ১০ সেপ্টেম্বর ফিড ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ইউনিট-২ বন্ধ হয়ে যায়। এরপর থেকে আদানি পাওয়ার বাংলাদেশে প্রায় ৭৫০ থেকে ৭৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল।

‎এর আগে, রোববার সকালে জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে একটি জাতীয় গণমাধ্যমে পাঠানো বার্তায় আদানি পাওয়ার জানায়, নির্ধারিত সময়ের আগেই ভোর ৫টা ১৭ মিনিটে ইউনিট-২ চালু করা হয়েছে। সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল।

‎১০ সেপ্টেম্বর রাত ১টার দিকে ইউনিটটি বন্ধ হওয়ার আগে আদানি পাওয়ার বাংলাদেশে প্রায় ১ হাজার ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। ইউনিট-২-এর পানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্র বয়লার ফিড পাম্পে ত্রুটি দেখা দেয়ায় উৎপাদন বন্ধ করতে হয়।

‎তাপবিদ্যুৎকেন্দ্রে বয়লার ফিড পাম্প উচ্চচাপে বয়লারে পানি সরবরাহ করে। এতে ত্রুটি দেখা দিলে বয়লারের কার্যক্রম ব্যাহত হতে পারে এবং নিরাপত্তার স্বার্থে স্বয়ংক্রিয়ভাবে ইউনিট বন্ধ হয়ে যেতে পারে।

‎সাম্প্রতিক সপ্তাহগুলোতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রটিতে কয়েক দফা সরবরাহ বিঘ্নের পর সর্বশেষ এ কারিগরি ত্রুটি দেখা দেয়। এর আগে, ভারতের রেল নেটওয়ার্কে তীব্র যানজটের কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহন ব্যাহত হওয়ায়ও উৎপাদন কমিয়েছিল আদানি।

‎তখন আদানি পাওয়ার জানিয়েছিল, কয়লা পরিবহন ও লোডিংয়ে বিধিনিষেধের কারণে কয়লার প্রাপ্যতা কমে যায়। এ কারণে উৎপাদন সমন্বয় করে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দেয়া হয়।

‎আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। কেন্দ্রটির সম্মিলিত প্রকৃত উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৪৯৬ মেগাওয়াট।

মন্তব্য (০)





image

‎সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদ...

নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তা...

image

‎গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণে...

image

কৃষক কার্ড কারা পাবেন, কারা পাবেন না; মিলবে যেসব সুবিধা

নিউজ ডেস্কঃ দেশের প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে ...

image

সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্...

নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা...

image

প্রযুক্তি ও গবেষকদের সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসে...

নিউজ ডেস্কঃ প্রযুক্তি ও গবেষকদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে...

  • company_logo