ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সারাদেশে একযোগে শুরু হয় তিন মাসব্যাপী এ অভিযান।
চাটমোহর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হুমায়ুন কবির, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, কাজী রবিউল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তীসহ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের আওতায় চাটমোহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হবে। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ সময় সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বা...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে প...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশের সঙ্গে নওগাঁতেও জাতীয় ডেঙ্গু প্রত...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ...

মন্তব্য (০)