• কূটনৈতিক সংবাদ

‎রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের লক্ষ্যে সেপ্টেম্বর মাসে রাশিয়া যাত্রা করবেন বাংলাদেশের খ্যাতিমান পর্বতারোহী ও এভারেস্ট বিজয়ী ইকরামুল হাসান শাকিল।

‎ককেশাস পর্বতমালায় অবস্থিত মাউন্ট এলব্রুস সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার উচ্চতায় অবস্থিত। আজ ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ইকরামুল হাসান শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অভিযানের সময় তিনি পতাকাটি সঙ্গে বহন করবেন এবং মাউন্ট এলব্রুসের শীর্ষে তা উত্তোলন করবেন।
‎১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ত্যাগের মাধ্যমে শুরু হতে যাওয়া প্রায় ১৫ দিনের এই অভিযান শুধু একটি পর্বতারোহণের চ্যালেঞ্জ নয়; এটি সাহস, দুঃসাহসিক অভিযান, অনুসন্ধান ও আবিষ্কারের অভিন্ন চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি বিশেষ প্রতীক হয়ে উঠবে।

‎মাউন্ট এলব্রুসের শীর্ষে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের এই উদ্যোগ দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ককে আরও দৃশ্যমান করার পাশাপাশি বাংলাদেশের পর্বতারোহণের সক্ষমতা ও তরুণ প্রজন্মের মধ্যে অ্যাডভেঞ্চার ও অনুসন্ধানের চেতনাকে উৎসাহিত করবে।

‎অভিযানটি যৌথভাবে আয়োজন করছে রাশিয়ান হাউস ইন ঢাকা এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC)।

মন্তব্য (০)





image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

নিউজ ডেস্ক : বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প...

image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, কী আল...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo