ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকার পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বাংলাদেশে বর্তমানে “৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এমন কর্মসূচিকে শতভাগ সফল করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে মৎস্যজীবীরা বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করেছে। উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ও অলংকারদীঘি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার অলংকারদীঘিতে সমিতির কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো: জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম (মিয়া ভাই) প্রমুখ। পরে সমিতির শতাধিক সদস্যদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সমিতির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা আগামীর নির্মল, সুস্থ্য ও সুন্দর বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে এবং পরিবেশ রক্ষায় অধিক মাত্রায় বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা সমবায় অফিসার মো: জাফরুল ইসলাম জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকার ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রত্যন্ত এলাকায় শতভাগ সফল করতে উপজেলার প্রতিটি মৎস্যজীবী, মৎস্যচাষী ও যুব সমবায় সমিতির বৃক্ষরোপ এমন কর্মসূচির কোন বিকল্প নেই। পরবর্তিতে ধারাবাহিক ভাবে উপজেলার সকল সমবায় সমিতির সদস্যদেরকে এমন মহৎ কর্মসূচিকে শতভাগ সফল করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে উদ্বুদ্ধ করার কথা জানান এই কর্মকর্তা।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের উচল...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ...
সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের...
বেনাপোল প্রতিনিধি : ভারতে অবৈধ অনুপ্রবেশের আভিযোগে...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় শ্মশানঘাট এলাকায় মাদক...

মন্তব্য (০)