• তথ্য ও প্রযুক্তি

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ভিডিও কলে অংশ নেওয়ার সুযোগ মিলতে পারে। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা শুধু একটি ওয়েব লিংকের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হতে পারবেন। অর্থাৎ, ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট না থাকলেও কল গ্রহণ করা সম্ভব হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টবিহীন ব্যক্তিদের টেক্সট কথোপকথনে যুক্ত হওয়ার জন্য ‘গেস্ট চ্যাট’ সুবিধা রয়েছে। নতুন কল–সুবিধাটিও একই ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ফলে অ্যাকাউন্ট ছাড়া ব্যবহারকারীরাও সহজেই অডিও বা ভিডিও কলে অংশ নিতে পারবেন।

সুবিধাটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে একটি কল লিংক তৈরি করতে হবে। এরপর কলের ধরন নির্বাচন করে সেই লিংক বার্তা, ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো যাবে। প্রাপক লিংকে ক্লিক করলেই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কল ইন্টারফেস চালু হবে এবং সেখান থেকেই কলে যোগ দেওয়া যাবে।

এ ছাড়া কল চলাকালে লিংক তৈরি করা ব্যক্তি নতুন অংশগ্রহণকারী যুক্ত করতে বা কাউকে কল থেকে সরিয়ে দিতে পারবেন। প্রয়োজন হলে একসঙ্গে সব অংশগ্রহণকারীর জন্য কলও বন্ধ করে দেওয়া যাবে।

অ্যাকাউন্ট ছাড়া যুক্ত হওয়া অতিথিদের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ব্যবহারকারীদের কথোপকথনের নিরাপত্তা বজায় থাকবে।    

বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল করতে হলে উভয় পক্ষেরই অ্যাপ ও অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এ কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান সম্ভাব্য গ্রাহকদের সরাসরি হোয়াটসঅ্যাপ কলে যুক্ত করতে সমস্যায় পড়ে। নতুন সুবিধা চালু হলে সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।

জুম বা গুগল মিটের মতোই শুধু একটি লিংকে ক্লিক করেই কলে যুক্ত হওয়া যাবে। ফলে অ্যাকাউন্টবিহীন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।

তবে সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। তাই এটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো সময়সূচি প্রকাশ করেনি।

সূত্র: নিউজ১৮

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo