ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন ড. খলিলুর রহমান। পরিষদের ৮১তম অধিবেশনে সূচনা বক্তব্যে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এছাড়াও, এই মর্যাদাপূর্ণ পদে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিকতা প্রকাশ করেন তিনি।
সভাপতির বক্তব্যে জাতিসংঘের বর্তমান ভূমিকা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, ‘আট দশকের বেশি সময়ে এই সংস্থা তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
একইসঙ্গে বিশ্বের কোটি কোটি মানুষের কণ্ঠস্বর তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খ...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...
নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষি...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে তার...

মন্তব্য (০)