• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজের পর আরব সাগরেও ইরানের নিষেধাজ্ঞা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন করে সামুদ্রিক ‘নিষিদ্ধ অঞ্চল’ তৈরির ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। নতুন এই অঞ্চল ইরানের চাবাহার উপকূল থেকে ওমান উপসাগরের কিছু অংশ পেরিয়ে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হবে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, প্রস্তাবিত অঞ্চলটি আনুমানিকভাবে চাবাহার দিক থেকে শুরু হবে এবং ওমান সাগর ও আরব সাগরের কিছু অংশ অন্তর্ভুক্ত করবে। ওই এলাকায় কোনো জাহাজ সমন্বয় ছাড়া প্রবেশ করলে ইরানের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে নিষিদ্ধ অঞ্চলের সুনির্দিষ্ট স্থানাঙ্ক পরে ঘোষণা করা হবে।

এর আগে রোববার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই জানিয়েছিলেন, হরমুজ প্রণালির বাইরে একটি নতুন ‘রেস্ট্রিক্টেড জোন’ প্রতিষ্ঠা করা হবে। তিনি সতর্ক করে বলেছিলেন, ওই এলাকায় প্রবেশকারী জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রাখা হবে।

ইরানের এই পদক্ষেপ এমন এক সময়ে এল, যখন হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামুদ্রিক সংঘাত আরও তীব্র হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ইরান দাবি করেছে, তারা হরমুজের কাছে ১০টি জাহাজে হামলা চালিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচটি ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে তেহরান।

এরই মধ্যে উপসাগর ও ওমান সাগরে কয়েকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে। একটি ট্যাংকার ইরাকের জলসীমায় ড্রোন হামলার পর আগুনও ধরে গেছে। 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক তেলবাজারেও চাপ তৈরি হয়েছে। বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।

তবে ইরানের নতুন নিষিদ্ধ অঞ্চল বাস্তবে কতটা বিস্তৃত হবে এবং তেহরান কীভাবে তা কার্যকর করবে, এখন সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

মন্তব্য (০)





image

‎সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্কঃ সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি ...

image

সরবরাহ সংকটের আশঙ্কায় ‍ঊর্ধ্বমুখী তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত দীর্ঘায়িত হ...

image

ফকল্যান্ড ইস্যুতে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি ইসরাইলি ...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছ...

image

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করতে চান ট্রাম্প?

নিউজ ডেস্ক : কখনও হরমুজ প্রণালির নাম বদলে দেন, কখনও কানাডার ...

image

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, ঘর ছাড়ছেন হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী ...

  • company_logo