• লিড নিউজ
  • জাতীয়

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনা ও আজিজসহ ৩০ জনকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ জনকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেইসঙ্গে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে বৃহস্পতিবার এই আদেশ দেন বিশেষ আদালত।

‎এদিন, সকালে গ্রেপ্তার সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থ থাকায় আনা হয়নি সাংবাদিক ফারজানা রুপাকে।

‎এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

‎মামলায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

‎অভিযোগে, বলা হয়েছে ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ হেফাজতে ইসলামকে নির্মূল করতে হত্যাযজ্ঞ চালানো হয়।

মন্তব্য (০)





image

‎ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়...

নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ...

image

হযরত শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণ জব্দ ‎

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই...

image

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান...

নিউজ ডেস্কঃ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলা...

image

‎ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিলো: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আও...

image

‎সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিত...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে...

  • company_logo