ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: হ্রদের পানি উপচে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নেপাল-তিব্বতের হিমালয় অঞ্চলে। উদ্ভূত এ পরিস্থিতিতেও নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীদের দল।
এরই মধ্যে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এছাড়া দেশটিতে নিখোঁজ রয়েছেন প্রায় ৯ শতাধিক মানুষ। এদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, নেপাল সেনাবাহিনীর ৪৪ জন সদস্য এবং পুলিশের ২৮ জন কর্মকর্তা রয়েছেন।
এদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির তথ্যমতে, তিব্বতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে সিসিটিভি।
উল্লেখ্য, হিমবাহ ধসের কারণে চীন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীতে কাদা ও ধ্বংসস্তূপ তীব্র গতিতে ছুটলে এ বিপর্যয়ের শুরু হয়। এতে বিলীন হয়ে যায় কয়েকটি গ্রাম।
নিউজ ডেস্কঃ নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়...
নিউজ ডেস্কঃ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমি...
নিউজ ডেস্ক : নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রায় ৩৬০ জনের...
নিউজ ডেস্ক : সৌদি আরবে অনুমোদিত নিয়োগকর্তার বাইরে বা নিজস্ব ...
নিউজ ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দ...

মন্তব্য (০)