• শিক্ষা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রধান শিক্ষকদের সাথে এক ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

​বুধবার (২৬ আগস্ট) শহরের শহীদ সাটু হলে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য নেতৃত্বে দেশের পুরো শিক্ষা কাঠামোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। একই সাথে একটি দক্ষ, আধুনিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম তৈরিতে প্রাথমিক শিক্ষার মূল ভিত্তিকে আরও সুদৃঢ় করার ওপর জোর দেন তিনি।

​চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​মো. নূরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য(চাঁপাইনবাবগঞ্জ-৩),মো. হারুনুর রশীদ, প্রশাসক,চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ,​মো. আবুল আমিন, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), স্কুল ফিডিং কর্মসূচি, মোহাম্মদ শহিদুল ইসলাম, পরিচালক (আইএমডি), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

​সভায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে গড়ে তোলার আহ্বান জানান। প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জনে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, সময়মতো সিলেবাস সম্পন্ন করা এবং বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

​এছাড়া, কোমলমতি শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে এবং তাদের বিদ্যালয়ে নিয়মিত ও উৎসাহিত রাখতে স্কুল ফিডিং কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা উল্লেখ করেন, পুষ্টি ও শিক্ষার সঠিক সমন্বয়েই শিশুদের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ সম্ভব।

​উল্লেখ্য, 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি' প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের ৬২টি জেলার ১৫০টি উপজেলায় এই কার্যক্রম চালু রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষায় উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষণীয়ভাবে বৃদ্ধি করা হচ্ছে। সর্বশেষে, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে স্কুল ফিডিং কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ওপর জোর দেন উপস্থিত অতিথিরা।

মন্তব্য (০)





image

‎২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচ...

image

‎স্কলারশিপ পেয়ে রাশিয়া যাচ্ছে ২ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

নিউজ ডেস্কঃ রাশিয়ান গভর্মেন্ট স্কলারশিপ বিজয়ী বাংলাদেশ...

image

অভাবের মাঝেও শিক্ষার আলো ছড়াচ্ছে কলেজ পাড়ার টাঙ্গন প্রাথম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ: ঠাকুরগাঁওয়ের প্রাণ কেন্দ্রের ৯ নং ওয়ার...

image

‎বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে...

image

‎১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক...

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা মাধ্যম...

  • company_logo