ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ: ঠাকুরগাঁওয়ের প্রাণ কেন্দ্রের ৯ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ করে দিতে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে টাঙ্গন প্রাথমিক বিদ্যালয়টি।
সহায়তার অপেক্ষায় প্রতিষ্ঠানটি
একটি শিশুর হাতে বই তুলে দেওয়া মানেই তার ভবিষ্যতের দরজা খুলে দেওয়া। আর সেই স্বপ্নকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন মো. আবুল হোসেন মাস্টার । তাঁর উদ্যোগে স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গড়ে তোলা হয়েছে একটি টাঙ্গন প্রাথমিক বিদ্যালয়।
ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া ৯ নং ওয়ার্ডের পাসপোর্ট অফিসের পূর্ব পাশে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির প্রায় ৪০ জন শিশু পড়াশোনা করছে। সীমিত সামর্থ্যের মধ্যেও শিশুদের নিয়মিত পাঠদান ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরে জ্ঞানী-গুণী ব্যক্তিদের পরামর্শ ও সহযোগিতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। তবে আর্থিক সংকটের কারণে বিদ্যালয়টির অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নসহ নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পরিচালক মো. আবুল হোসেনের প্রত্যাশা, সমাজের বিত্তবান ব্যক্তি, শিক্ষানুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এলে বিদ্যালয়টি আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। শিশুদের পরিচ্ছন্ন পরিবেশে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে তারা যেন উচ্চশিক্ষার সুযোগ পায়—এটাই তাঁর মূল লক্ষ্য।
তিনি বলেন, ব্যক্তিজীবন, দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
স্থানীয়দের মতে, একটি বিদ্যালয় শুধু একটি ভবন নয়; এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ গড়ার কারখানা। তাই আর্থিক সংকটে থাকা এই উদ্যোগী বিদ্যালয়টির পাশে সমাজের সামর্থ্যবান মানুষ দাঁড়ালে আরও অনেক শিশু শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে এগিয়ে নিতে এখন প্রয়োজন সম্মিলিত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা।
নিউজ ডেস্কঃ রাশিয়ান গভর্মেন্ট স্কলারশিপ বিজয়ী বাংলাদেশ...
নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে...
নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা মাধ্যম...
নিউজ ডেস্ক : চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার উ...
নিউজ ডেস্কঃ সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিক...

মন্তব্য (০)