• লিড নিউজ
  • জাতীয়

‎পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একইসঙ্গে বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

‎শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন ও আমন্ত্রণ জানিয়েছেন আসিফ আলী জারদারি।
‎
‎পাকিস্তানের প্রেসিডেন্ট তার বিবৃতিতে বলেন, আমার বিশ্বাস মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাদেশিদের উন্নয়ন অব্যাহত থাকবে।
‎
‎তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কের শিকর একই ইতিহাস, বিশ্বাস এবং সংস্কৃতিতে নিহিত। আমার আশা, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।
‎
‎পাকিস্তানের প্রেসিডেন্ট জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার, দুই দেশের মধ্যে বিনিময়কে আরও বর্ধিত এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বাড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।
‎
‎বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে আসিফ আলী জারদারি আরও বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের প্রেসিডেন্টের পাকিস্তান সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করবে।

মন্তব্য (০)





image

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রম...

১

নিউজ ডেস্ক : বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচ...

image

খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান ধর্...

২

নিউজ ডেস্ক : সমাজ থেকে মাদক, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ...

image

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফা...

৩

নিউজ ডেস্কঃ  সাদপন্থিরা সন্ত্রাসী, তাদের ইজতেমা ময়দান ...

image

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

৪

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদ...

image

কওমি আলেমদের জন্য গায়ের রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্...

৫

নিউজ ডেস্কঃ দেশের কওমি ঘরানার আলেম ও ইমামদের জন্য গায়ের...

  • company_logo