• লিড নিউজ
  • জাতীয়

পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎বৈঠকে দুই দেশের মধ্যে বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও আগাম যাচাই, সক্ষমতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

‎আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী চিউ চুন মানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

‎দুই দেশের মধ্যে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা জোরদার করার অংশ হিসেবে তারা পর্যটন উন্নয়নে দক্ষতা, অভিজ্ঞতা এবং সর্বোত্তম অনুশীলন (বেস্ট প্র্যাকটিস) বিনিময়ের বিষয়েও মতামত প্রকাশ করেন।

‎উভয় পক্ষ আতিথেয়তা খাতে প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার পর্যটন সেবা খাতে বাংলাদেশের প্রশিক্ষিত কর্মী নিয়োগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

‎দুই দেশ পর্যটন উন্নয়নের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

‎বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়, ট্যুরিজম মালয়েশিয়া এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মন্তব্য (০)





image

একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার ...

image

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হ...

নিউজ ডেস্ক : কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নি...

image

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিউজ ডেস্ক : কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার (১৯ আগস...

image

নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক : আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচ...

image

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্য...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছ...

  • company_logo