• লিড নিউজ
  • জাতীয়

‎ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ-সহযোগিতা করতে চায় ভিসা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভিসা কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

‎আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা প্রকাশ করেন স্টিফেন কারপিন।

‎এসময় কারপিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারীর কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভিসা কাজ করতে চায়।’

‎কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসা কাজ করতে আগ্রহী বলে জানান স্টিফেন কারপিন।

‎পাশাপাশি সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

‎এছাড়া দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়।

‎উল্লেখ্য, ভিসা বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান।

মন্তব্য (০)





image

‎ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্...

নিউজ ডেস্কঃ ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফ...

image

‎যেকোনো সময় ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে ...

image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক...

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্...

image

‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জ...

image

‎বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া

নিউজ ডেস্ক: বাংলাদেশের ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর ও তথ্যপ...

  • company_logo