• জাতীয়

মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আবুল কালাম আযাদের আপিল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইবুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর তৎকালীন সদস্য আবুল কালাম আযাদ খালাস চেয়ে আপিল করেছেন। তার আপিল গ্রহণযোগ্য হবে কিনা, এ বিষয়ে ১৭ আগস্ট শুনানি হবে আপিল বিভাগে।

‎আপিলের কপি প্রসিকিউশন পায়নি জানিয়ে আপিল বিভাগে সময়ের আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে আবেদন মঞ্জুর করে ১৭ আগস্ট নির্ধারণ করেছে বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

‎৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে তার সাজা স্থগিত করেন নির্বাহী বিভাগ। পরে চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ।

‎২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন।

‎একাত্তরের যুদ্ধাপরাধী অপরাধে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আযাদ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধর্ম বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বেশ পরিচিতি পেয়েছিলেন।

মন্তব্য (০)





image

‎আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প...

নিউজ ডেস্কঃ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্য...

image

‎ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ ...

নিউজ ডেস্কঃ সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষ...

image

বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত: পররাষ্ট্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন,বাংলাদেশ...

image

‎সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতে...

নিউজ ডেস্কঃ ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ...

image

‎ফ্যামিলি কার্ডে নিম্নবিত্তের ভাগ্যবদল, ১৬ আগস্ট শুরু আনু...

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্য...

  • company_logo