ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল ঘোষণা করেন।
কারিগরি শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সারা দেশের ৬৫১টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। সারা দেশে সব বোর্ড মিলিয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকা...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দ...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ম...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্র...
নিউজ ডেস্কঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএস...

মন্তব্য (০)