ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিকদের স্বাস্থ্যসেবা, জীবন বিমা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে লালফিতার দৌরাত্ম্য কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
আজ রাজধানীতে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বিকেএমইএ, গার্ডিয়ান লাইফ ও বিশেষজ্ঞদের নিয়ে দ্রুতই মন্ত্রণালয়ে বৈঠক করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হবে। বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রশাসনিক জটিলতা ও লালফিতার দৌরাত্ম্য দূর করা হবে।
শ্রমিকদের ‘লেবার’ হিসেবে না দেখে দেশের মূল সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের উন্নত চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ালে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি শ্রমিক অসন্তোষ ও বিদেশমুখী প্রবণতা কমবে।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে শ্রম কল্যাণ তহবিলে জমা ও ব্যয়ের হিসাব এবং নিয়মিত চাঁদা দেওয়া প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এ তহবিলের অর্থ ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ও শিল্পমালিকদের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্র ও মালিকপক্ষ উভয়েরই দায়িত্ব। শ্রমিক স্বার্থ রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার পাশে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, বিকেএমিএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টে...
নিজস্ব প্রতিবেদকঃ কেবল হাসপাতাল বা চিকিৎসাসেবা দিয়ে ডায়াবেটি...
নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বা...
নিউজ ডেস্ক : দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আলোচিত ও সমালোচিত...

মন্তব্য (০)