ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সদ্যবিদায়ী জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এই তথ্যে আরও জানা যায়, মাসের শেষ দুই দিন অর্থাৎ ৩০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের জা...
নিউজ ডেস্কঃ ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যো...
নিউজ ডেস্ক : সঞ্চয়পত্রের মুনাফা ও আসল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের...
নিউজ ডেস্ক : সেপ্টেম্বর মাসের ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেম...
নিউজ ডেস্ক : সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হ...

মন্তব্য (০)