ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে বৃক্ষরোপণ করেছেন।
বৃক্ষরোপণ শেষে মন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরআগে তিনি সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন এবং বক্তৃতা দেন।
উপস্থিত ছিলেন, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বিভাগীয় ও জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উ...
নিউজ ডেস্ক : কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার। আগামীকাল থে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দে...
নিউজ ডেস্কঃ সরকার তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের...
নিউজ ডেস্কঃ ঢাকার উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানী...

মন্তব্য (০)