• লিড নিউজ
  • জাতীয়

হজের বিমান টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ সরকারের: প্রতিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হাজীদের ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আরও বিভিন্ন সুবিধা নিশ্চিত করার জন্য আলোচনা চলছে।

‎বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। এ লক্ষ্যে বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০২৬ সালে সুন্দরভাবে হজ্জ পালন সম্পন্ন হয়েছে, ২০২৭ সালে তার চেয়ে যাতে বেশি সুন্দরভাবে হজ্জ কার্যক্রম সম্পন্ন করা যায় তা সরকারের চাওয়া। কাজ করতে গিয়ে ছোট খাটো কিছু ভুলক্রটি হতেই পারে। কিন্তু কোনভাবেই দুর্নীতি ও প্রতারণা সহ্য করা হবে না।

‎তিনি আরও বলেন, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

‎এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশি হাজীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা প্রদানের বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

‎প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি এ জন্য দেশবাসীর দোয়া কামনা করেন। পাশাপাশি হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

‎অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন, আর বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সরকার হাজীদেরকে সাশ্রয়ী মূল্যে নিরাপত্তার সাথে প্রতারণামুক্ত হজ্জ আয়োজনে বদ্ধপরিকর। তাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, সৌদি এয়ালাইন্সের কান্ট্রি ডিরেক্টরসহ হজপ্রত্যাশী মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

নিউজ ডেস্কঃ ৩ দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ...

image

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকা...

নিউজ ডেস্কঃ মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেক...

image

‎‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী...

image

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে ন...

image

‎ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে সারাদেশ...

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহ...

  • company_logo