• অর্থনীতি

‎ব্যবসায়ীরা রাজস্ব দিলেও পান না সম্মান: আমিরুল হক ‎

  • অর্থনীতি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিনিয়ত পণ্য হ্যান্ডলিং হচ্ছে এবং সেই পণ্য থেকে কাস্টমস বিপুল পরিমাণ রাজস্ব আদায় করছে। দেশের সিংহভাগ রাজস্ব চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ীরা প্রদান করলেও তারা সম্মান পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আমিরুল হক।

‎​তিনি বলেন, ​"এখানকার ব্যবসায়ীরা দেশের সিংহভাগ রাজস্ব সরকারকে দিলেও আমরা কি তাদের কাছে সম্মানটুকু পাই? ব্যবসায়ীরা যথাযথ সম্মান না পেলে নতুন কোনো উদ্যোক্তা এখানে বিনিয়োগ বা ব্যবসা করতে আগ্রহী হবেন না।"

‎গ্যাসের ক্রাইসিস বিশ্বজুড়ে। সারা বিশ্ব এখন গ্যাস ও জ্বালানি তেল নিয়ে শঙ্কায়। বাংলাদেশও সেই শঙ্কা থেকে দূরে নয়। এই সংকট বিশ্বজুড়ে। সুতরাং তা বৈশ্বিকভাবেই মোকাবেলা করতে হবে। তবু কি আমাদের কিছুই করার নেই?

‎স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমাদের মাটির নিচে গ্যাস রয়েছে কিনা; তা কি অনুসন্ধান করছি নিয়মিত? ১৯৯৮ সালে শেভরন সিলেটে গ্যাসকূপ আবিষ্কারের পর আমাদের আর গ্যাসকূপ খনন কই? আমার এতো বছর নিয়মিত গ্যাসকূপ খনন করিনি। আমরা শুধুমাত্র ফার্নেস অয়েল দিয়ে আমাদের চাহিদা মিটিয়ে গেছি। কিন্তু মৌলিক গ্যাস কই? বিদেশ থেকে গ্যাস আমদানি করলেই কি সমাধান হয়ে যাবে? মোটেও না। আমাদেরকে নবায়নযোগ্য শক্তির দিকে যেতে হবে। নবায়নযোগ্য শক্তি ছাড়া শিল্পের বিকাশ হবে না।

‎চট্টগ্রাম বন্দরকে বছরের পর বছর ধরে বলা হচ্ছে বে-টার্মিনাল চালু করার জন্য। কিন্তু এর কোনো অগ্রগতি নেই। অপরদিকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর যেখানে নির্মাণ করা হয়েছে; সেখানে ড্রেজিং খরচ অনেক। সেজন্য সেখানকার সোনাদিয়া প্রাকৃতিক ড্রাফটে গভীর সমুদ্রবন্দর গড়ে তুলতে হবে।

‎দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের প্রমোট করতে কাজ করছে চিটাগং চেম্বার। আর তাদের মাধ্যমেই আগামীতে বৈচিত্র্যপূর্ণ রপ্তানি খাত আসবে।

মন্তব্য (০)





image

‎দেশের অন্যতম শিল্পোন্নয়ন উদ্যোগে পরিণত হয়েছে ইসিফরজে প্র...

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক (আরএমজি) খাতের ওপর অতিনির্ভরতা কমিয়ে ...

image

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর ...

নিউজ ডেস্কঃ সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়...

image

‎জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১০ লাখ টাক...

নিউজ ডেস্কঃ একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এখন...

image

‎চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ২৮ দিনে (৪ সপ্তাহ) দেশে এসেছে ২...

image

নতুন ১৭ প্রকল্পে বিদেশি ঋণের খোঁজে সরকার

নিউজ ডেস্ক : বৈদেশিক ঋণ পরিশোধের চাপ যখন ক্রমেই বাড়ছে এবং উন...

  • company_logo