• লিড নিউজ
  • জাতীয়

‎দায়িত্ব গ্রহনের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।

‎বঙ্গভবনে পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে পুলিশের একটি অশ্বারোহী দল স্বাগত জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) নিয়ম অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে।

‎এরপর তিনি বঙ্গভবনে নিজ অফিসকক্ষে যান এবং বঙ্গভবনের জেষ্ঠ্য কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতিকে অবহিত করেন।

‎পরে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

‎প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এদিকে, নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করলেও তিনি বঙ্গভবনে উঠবেন না। সংসদে স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন তিনি।

মন্তব্য (০)





image

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ব্যক্তিগত ...

image

দেশে ১৫-২৪ বছরের ৪০ শতাংশ মানুষ বেকার: পরিকল্পনা উপদেষ্টা

নিউজ ডেস্কঃ বর্তমান বাংলাদেশে ১৫-২৪ বছরের মধ্যে ৪০ শতাংশ মান...

image

‎১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে ...

নিউজ ডেস্কঃ দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্...

image

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে...

image

‎হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প...

নিউজ ডেস্কঃ জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ...

  • company_logo