ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. কফিল মিয়া, মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. সুজন রানা, মৃত জামাল প্রামানিকের ছেলে মো. শাহীন মিয়া, মো. আমিনুর ইসলাম সুমন এবং মকবুল সরদারের মেয়ের জামাই বেলাল খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, মুদি দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, দিন-রাত বিভিন্ন এলাকার লোকজন এখানে আসা-যাওয়া করে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা বাড়ছে।
আরেকজন বাসিন্দার ভাষ্য, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রশাসন নিয়মিত অভিযান চালালে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং অপরাধীরা আইনের আওতায় আসবে বলে আমরা আশা করি।
একজন অভিভাবক বলেন, মাদকের কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক, যাতে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মেলান্দহ থানার ওসি জানিয়েছে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ওষুধ ভেবে ভুল করে ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে কোমলমতি শিশু জান্নাতুলকে নির্মমভাবে...

মন্তব্য (০)