• লিড নিউজ
  • জাতীয়

রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার, সরকারের বলার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার। এ বিষয়ে সরকারের কিছু বলার নেই— বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেয়ার সাংবিধানিক নিয়ম আছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাকেই জিজ্ঞেস করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ করার সাংবিধানিক সুযোগ রয়েছে। তিনি চাইলে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন। এতে সরকারের করার কিছু নেই।’

মন্তব্য (০)





  • company_logo