• লিড নিউজ
  • জাতীয়

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মাতৃভাষা সংরক্ষণে আন্তরিকভাবে কাজ করছে।

‎তিনি বলেন, নতুন প্রজন্ম যেন হাজং ভাষা ভুলে না যায়, সেজন্য হাজং ভাষার বই প্রকাশ ও মন্দিরভিত্তিক হাজং ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হবে। পরিচয়ের ভিন্নতায় কাউকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই।

‎মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জেলার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামসুজ্জামান আসিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ‘অনগ্রসর’ হিসেবে আখ্যায়িত না করে গারো ও হাজংসহ সবাইকে সমঅধিকারের নাগরিক হিসেবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া সমাজকে মাদকমুক্ত রাখতে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি আত্মনির্ভরশীল হয়ে প্রাপ্ত সহায়তার সঠিক ব্যবহারের তাগিদ দেন।

‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ২৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে নগদ উপবৃত্তি হিসেবে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৪১ জনকে ৩ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮৫ জনকে ৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫৭ জনকে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নয়টি পরিবারকে নতুন বসতঘর হস্তান্তর করেন তিনি।

‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

image

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধা...

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্...

image

‎জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে ...

নিউজ ডেস্কঃ সড়ক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের ভূমিকার আন...

image

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

নিউজ ডেস্কঃ টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও ব...

image

দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ১৭টি ...

  • company_logo