• লিড নিউজ
  • জাতীয়

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

‎তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার নানা যুক্তিতর্ক পদক্ষেপ নেয়ার পরেও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে এ সমস্যাগুলোর সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দিবে বলেও জানান বিটিএমএ সভাপতি।

‎সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। ইতোমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার জানিয়ে, নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলে জানান শওকত আজিজ রাসেল।

‎সরকার বন্ধ কারখানা চালু করার যে উদ্যোগ নিয়েছে তা সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।

মন্তব্য (০)





image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ কর...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...

image

‎একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

image

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধা...

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্...

image

‎জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে ...

নিউজ ডেস্কঃ সড়ক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের ভূমিকার আন...

image

দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ১৭টি ...

  • company_logo