ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সরকারের সমালোচনা করা যাবে, তবে আইন ভঙ্গের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সরকার কারও প্রতি নিপীড়ন করবে না, তবে প্রয়োজনীয় ক্ষেত্রে রাষ্ট্র পরিমিত বল প্রয়োগ করবে।’
আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সরকারকে কেউ ভয় পায় না। সরকার ও মন্ত্রীদের নিয়ে সমালোচনা করা যাবে, কিন্তু কেউ আইন ভঙ্গ করতে পারবে না। রাষ্ট্র সঠিক জায়গায় পরিমিত বল প্রয়োগ করবে, তবে কোনো ধরনের নিপীড়ন করা হবে না।’
তিনি জানান, অপতথ্য (ডিসইনফরমেশন) ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে জনস্বার্থে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। তিনি অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার অপতথ্য ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করবে না। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৭ বছরের ‘‘ফ্যাসিস্ট কাঠামো’’ রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে প্রশাসন ও পুলিশের অনেক সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধেও ধাপে ধাপে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘পুলিশ এখন অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তবে এখনো অনেকেই পুলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করেন। পুলিশকে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পরিবেশ দিতে হবে।’
মন্ত্রিসভার বিষয়ে তিনি বলেন, ‘কেউ প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পরিবর্তন আনবেন।’
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এক বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা। যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, ‘গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না।’
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্...
নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেক...
নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষায় ডিজিটাল ব্যবস্থার বিস্তারে শিক...
নিউজ ডেস্কঃ মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ...
নিউজ ডেস্কঃ অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ কিংবা রা...

মন্তব্য (০)