ছবিঃ সংগৃহীত
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে ব্যস্ততার কারণে অনেক সময় পরিচিতজনের জন্মদিন মনে রাখা কঠিন হয়ে পড়ে। এ সমস্যার সমাধানে অ্যাপটিতে নতুন ‘জন্মদিনের রিমাইন্ডার সুবিধা’ যুক্ত করার কাজ করছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো–এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে একটি নতুন বার্থডে বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই ফিচার চালু হলে যেসব ব্যবহারকারী স্বেচ্ছায় নিজেদের জন্মতারিখ যোগ করবেন, তাদের জন্মদিন ঘনিয়ে এলে বা নির্ধারিত দিনে সংশ্লিষ্ট পরিচিতদের কাছে স্বয়ংক্রিয়ভাবে রিমাইন্ডার পৌঁছে যাবে। ফলে সময়মতো জন্মদিনের শুভেচ্ছা জানানো আরও সহজ হবে।
তবে সুবিধাটি এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। তাই এটি কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো সময়সূচি প্রকাশ করেনি।
বর্তমানে ফেসবুকে বন্ধুদের জন্মদিনের রিমাইন্ডার দেখানোর সুবিধা রয়েছে। গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়া হোয়াটসঅ্যাপেও একই ধরনের ফিচার যুক্ত হলে ব্যবহারকারীদের মধ্যে এর গ্রহণযোগ্যতা কেমন হবে, তা নিয়েও আলোচনা চলছে।
এদিকে হোয়াটসঅ্যাপে নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করছে মেটা। সম্প্রতি হোয়াটসঅ্যাপ প্লাস নামে একটি প্রিমিয়াম সেবার তথ্যও সামনে এসেছে। জানা গেছে, প্রথম এক মাস বিনা মূল্যে সেবাটি ব্যবহার করা যাবে। এরপর মাসিক সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে। প্রিমিয়াম ব্যবহারকারীরা সাধারণ সংস্করণের তুলনায় অতিরিক্ত কিছু সুবিধা পাবেন এবং নিবন্ধনের জন্য সেটিংসে আলাদা অপশন থাকবে।
এ ছাড়া ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে ফোন নম্বর প্রকাশ না করেই যোগাযোগের সুযোগ দিতে ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণাও দিয়েছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময় নিজের মোবাইল নম্বর গোপন রাখা সম্ভব হবে।
সূ্ত্র: ডব্লিউএবেটাইনফো
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...
তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...
তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

মন্তব্য (০)