• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিশেষ করে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে উভয় দেশ পারস্পরিকভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প এগিয়ে নিতে বিদ্যমান ইতিবাচক গতিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছে।

‎আজ রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়।

‎বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এ সময় পিপিপি কর্তৃপক্ষ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎বুধবার বিডা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ অগ্রাধিকার সৌদি আরবের নিজস্ব অর্থনৈতিক কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

‎তিনি বলেন, সৌদি আরব বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠতে কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগে সহায়তা দিচ্ছে। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরো বিনিয়োগের সুযোগ তৈরির পাশাপাশি সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

‎আলোচনায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রমের বিষয়টিও উঠে আসে। সৌদি উপমন্ত্রী জানান, বাংলাদেশে আরএসজিটির কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, প্রযুক্তির ব্যবহার এবং টার্মিনালের আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটি আগ্রহী।

‎বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি খাত চিহ্নিত হয়েছে, যেখানে সৌদি পক্ষের গভীর আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, কোল্ড স্টোরেজ, বন্দর অবকাঠামো এবং আর্থিক সেবা খাতে বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

‎তিনি বলেন, বিডা ইতোমধ্যে একাধিক সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে, যাতে তারা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ আলোচনা এগিয়ে নেওয়া যায়।

‎বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশ স্...

image

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বি...

image

আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপির স...

image

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পরীক্ষা ও প্রশ্নের সমাধানের ঘ...

নিউজ ডেস্ক : বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ...

image

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, ‎সচিবালয় অভিমুখী সড়ক ...

নিউজ ডেস্কঃ বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সড়কে ব্য...

  • company_logo