ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনের এসি বিস্ফোরণে কারিগর, গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের ৯ জন জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ওই এলাকার 'আরমান হেয়ার কাটিং' নামের একটি সেলুনে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ গ্রাহকরা হলেন, মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। এছাড়া এই ঘটনায় দগ্ধ হন কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)।
জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ পুরে গেছে।
এছাড়া, কারিগর সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ , সাকিবের ১ শতাংশ ও আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে সাকিব নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বাকিদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজ ডেস্কঃ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থ...
নিউজ ডেস্কঃ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদ...
নিউজ ডেস্কঃ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ত্বরান্বি...
নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের টেকসই ও...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট জুল...

মন্তব্য (০)