ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে দিনভর চলা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। আগামীকাল (বুধবার, ১৫ জুলাই) আবারও দাবিগুলো নিয়ে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকের এ তথ্য জানায় শিক্ষার্থী প্রতিনিধিরা।
শিক্ষার্থী প্রতিনিধি হাজারীবাগ সরকারি কলেজ শিক্ষার্থী ফয়েজ আহমেদ বলেন, ‘আজকের মতো আমরা আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। আগামীকাল আবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আগামীকাল পরীক্ষা স্থগিত ও রুটিন পুনরায় নির্ধারণসহ লংমার্চ কর্মসূচি পালন করবো। এক্ষেত্রে প্রথমে আমরা শিক্ষাবোর্ড ঘেরাও করবো। তারপর আবার সংসদ ভবনের সামনে আসবো। বিস্তারিত আলোচনা করে রাতের মধ্যে আপনাদের (সাংবাদিক) জানানো হবে।’
মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে শিক্ষার্থী-পুলিশ ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন। এরপর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। সেখানে থেকে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
নিউজ ডেস্ক : চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) বিজ্ঞান বিভাগের একটি বিষয়ের প্রশ্নপত্রে এক...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা ...
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ কর...
নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা ২০২৬ এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানে...

মন্তব্য (০)