ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর পাওয়া গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষে দিনরাত পরিশ্রম করে চলেছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি জাতীয় দায়িত্ব। গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি দেশ ও দেশের উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করে চলেছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
সমাপনী অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল সবুজের আমেজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য সবুজ টেকসই বাংলাদেশ গড়ার।
নিউজ ডেস্ক : চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্...
নিউজ ডেস্ক : উজানের ঢল ও নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দে...
নিউজ ডেস্ক : দেশের ১৯ জেলার ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে...
নিউজ ডেস্ক : উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কয়েক দি...
নিউজ ডেস্ক : দেশের ১৪ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে পশ্চিম থ...

মন্তব্য (০)