ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দূর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহণ সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাশ-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহণ সংকটের প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাশ ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।
টানা তিন দিনের ভারি বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পরিবহণ সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় একদিনের জন্য সব ক্লাশ ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নিউজ ডেস্কঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়া কর্ম...
নিউজ ডেস্কঃ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে ...
নিউজ ডেস্কঃ দেশের সব মাদরাসায় আবশ্যিকভাবে প্রতিদিন সমাবেশ (প...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভে...
নিউজ ডেস্কঃ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও...

মন্তব্য (০)