• তথ্য ও প্রযুক্তি

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল সিম্ফনি এজেন্ট উন্মোচন করেছে টিকটক। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতারা আরও দ্রুত এবং সহজে বিজ্ঞাপন ও প্রচারণার কনটেন্ট তৈরি করতে পারবেন।

টিকটক জানিয়েছে, নতুন এজেন্টিক এআই প্রযুক্তি স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে কনটেন্ট তৈরিতে সহায়তা করবে। এতে ব্র্যান্ডগুলো ব্যবহারকারীদের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবে। একই সঙ্গে সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দেওয়াও হবে সহজ।

বর্তমানে ডিজিটাল বিপণনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং অল্প সময়ে বেশি কনটেন্ট তৈরি করা জরুরি হয়ে উঠেছে। সেই চাহিদা মাথায় রেখেই তৈরি করা হয়েছে সিম্ফনি এজেন্ট। এটি টিকটকের বিভিন্ন সৃজনশীল টুলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

টিকটকের দাবি, একটি সাধারণ ধারণা থেকেই কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞাপনের খসড়া তৈরি করা যাবে। দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা এআইচালিত চ্যাট ব্যবহার করে টিকটকের জন্য উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। 

নতুন এআই টুলটিতে নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে এআই-তৈরি কনটেন্টের লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এআই ব্যবহার হলেও স্বচ্ছতা বজায় থাকবে।

টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, টিকটকের মূল শক্তি সৃজনশীলতা। সিম্ফনি এজেন্ট ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বুঝতে, নতুন কনটেন্ট তৈরি করতে এবং প্রচারণার ফলাফল দ্রুত মূল্যায়ন করতে সহায়তা করবে। এতে উপযুক্ত নির্মাতা ও কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে।

টিকটকের ভাষ্য, ব্যবহারকারীরা এখন বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্ট বেশি পছন্দ করেন। সেই কারণে এআইনির্ভর এই সৃজনশীল টুল ব্র্যান্ড, নির্মাতা ও ব্যবহারকারীদের মধ্যে নতুন ধরনের সংযোগ তৈরি করবে। একই সঙ্গে টিকটকে বিপণন কার্যক্রমও আরও কার্যকর হবে।

মন্তব্য (০)





image

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি: ব্যবহারকারীদ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয...

image

ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম, বাড়বে আয়?

বিনোদন ডেস্ক : ইউটিউবে ভিডিও প্রকাশ করেন এমন ক্রিয়েটরদের জন্...

image

টিকটকে যুক্ত হচ্ছে টাকা পাঠানোর সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য ন...

image

ফেসবুকে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এখনই বদলে নিতে পারেন যেসব...

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক ব্যবহারের সময় আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে ...

image

জেমিনির এআই কনটেন্ট থেকে ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভ...

  • company_logo