ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: সরকারি যেকোনো অনুষ্ঠানে প্রচারণার কাজে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারিকৃত এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
পরিপত্রের নির্দেশনা অনুযায়ী সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রি-ডি কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে তৈরি করতে হবে; যেন তাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। এসব ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।
পরিপত্রে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, আজ সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময় প্রধানমন্ত্রী দেখতে পান, সড়কে একটি মন্ত্রণালয়ের কর্মসূচি উপলক্ষে ব্যানার-ফেস্টুনে তার ছবি প্রদর্শিত হচ্ছে। পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এ নিদের্শনা দেন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পল্লী উন্নয়ন দিব...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের বিরুদ্ধে সব অভিযোগ ট্রাইব্যুনাল আমল...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে...
নিউজ ডেস্ক : বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্য...

মন্তব্য (০)