• লিড নিউজ
  • জাতীয়

‎বর্জ্য অপসারণে অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাসাবাড়ির বর্জ্য অপসারণ না করা, অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

‎শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে 'ক্লিনিং ডে' কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দেন।

‎আবদুস সালাম জানান, বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও তারা আর টেন্ডার পাবে না। মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

‎ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে করা জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়ার কথা জানান তিনি। এছাড়া, পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

মন্তব্য (০)





image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা...

image

সরকার মানুষের জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে:...

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ...

image

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হ...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

image

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা ...

image

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ই...

  • company_logo