• লিড নিউজ
  • জাতীয়

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে। শনিবার (৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

‎এতে বলা হয়েছে, দুপুরে মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর দিনের তাপমাত্রা হালকা কমতে পারে।

‎শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৬০ সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। গত শুক্রবার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়া। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

‎এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

‎এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা...

image

সরকার মানুষের জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে:...

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ...

image

‎বর্জ্য অপসারণে অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএস...

নিউজ ডেস্কঃ বাসাবাড়ির বর্জ্য অপসারণ না করা, অতিরিক্ত অর্থ আদ...

image

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হ...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

image

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ই...

  • company_logo