ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন এলাকায় আগামী টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজশাহী, পাবনা ও যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে।
শনিবার (২৭ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু সময় অব্যাহত থাকতে পারে। তবে আগামী কয়েক দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হলেও বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে।
নিউজ ডেস্কঃ বিশ্ব বাজারে সার ও জ্বালানির দামের অস্থিরতা মোকা...
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কারণে...
নিউজ ডেস্কঃ মালয়েশিয়া এবং চীন সফরে যদি ভালো কিছু অর্জন হয়...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান...

মন্তব্য (০)