• লিড নিউজ
  • জাতীয়

বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতিসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল ফ্যাসিস্ট আ.লীগ: সংস্কৃতি মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: আজ ঝিনাইদহে সফর কালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন “বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন ও আর্থিক প্রতিষ্ঠানসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। আমরা সেই ভঙ্গুর অবস্থা ও জঞ্জাল পরিষ্কার করে নতুন করে দেশকে ঢেলে সাজাচ্ছি। ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা । আমাদের হাজার বছরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ দেশব্যাপী পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।”অশালীন যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের সংস্কৃতির সঙ্গে অশালীন নৃত্য বা অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক নেই। বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে জীবনমুখী ও ঐতিহ্যভিত্তিক লোকসংস্কৃতি চালুর ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিলুপ্তপ্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালন গীতি ও জারি-সারির পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন এবং অঙ্কুর নাট্য একাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস।

মন্তব্য (০)





image

‎প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা অবতরণ করেছেন প্র...

image

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-চীন কি কি চুক্তি হয়েছে, জানা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে বাংলাদেশ...

image

‎হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল

নিউজ ডেস্কঃ দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রব...

image

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের বড় চ্য...

ফরিদপুর প্রতিনিধি: এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্...

image

ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্স অভিযান, লার্ভা পাওয়া...

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয...

  • company_logo