• সমগ্র বাংলা

বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এই সভায় তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।


উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে কাজ করতে হবে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে শৃঙ্খলার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে।
প্রধান বক্তা হিসেবে সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আদমদীঘি উপজেলা যুবদলকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। হাসান বলেন, বগুড়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ জেলা হওয়ায় সারা বাংলাদেশের সকলে বগুড়া কে আইডল ভাবেন। আমাদের কর্মকাণ্ডের সাথে প্রধানমন্ত্রীর সম্মান ও ভাবমূর্তি জড়িত রয়েছে। তাই বগুড়া যুবদলকে সারাদেশের মাঝে মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে এখনো ষড়যন্ত্র থেমে নেই, তাই আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।”
সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি তাজমিলুর রহমান বিচিত্র, আলী রেজা রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন শানু, সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, ধর্মীয় সম্পাদক সাব্বির হাসান, সদস্য কামরুল হাসান ঝিনুক, মিজানুর রহমান জিকু, শাহজালাল মাহমুদ চপল, সাবেক সদস্য আমিনুল ইসলাম শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আরিফুল হক রোমান, কোরবান আলী, শিহাব প্রমুখ। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। শেষে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আদমদীঘি উপজেলা যুবদলকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





  • company_logo