ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু ভয়াবহ হারে বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ১৫তম দিনের লিখিত প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। সংসদের অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
তিনি স্বীকার করেছেন যে, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারের ফলে জীবাণুরা এখন আর অনেক ওষুধের বিপরীতে কাজ করছে না।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার এবং সংক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থার অভাবই এই পরিস্থিতির জন্য দায়ী। এর ফলে চিকিৎসার প্রক্রিয়া যেমন জটিল হয়ে পড়ছে, তেমনি পরিবেশে এই প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। এটি এখন দেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘ওয়ান হেলথ’ পদ্ধতির আওতায় মানব, প্রাণী এবং পরিবেশ খাতে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি স্থাপন ও সক্ষমতা বাড়ানো হচ্ছে, যাতে খুব দ্রুত জীবাণু শনাক্ত করা সম্ভব হয়।
এর পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং দক্ষ ল্যাবরেটরি জনবল তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার রোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি নিয়মিত গবেষণার মাধ্যমে এই জীবাণুর বিস্তার পর্যবেক্ষণের কার্যক্রমও চলমান রয়েছে। সরকারের এসব সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুতই পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন অগ্রগতির ধা...
নিউজ ডেস্ক : দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের ...
নিউজ ডেস্ক : ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...
নিউজ ডেস্ক : দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদে...

মন্তব্য (০)