• লিড নিউজ
  • জাতীয়

সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

‎প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় বৈঠকের পরদিন আজ (মঙ্গলবার, ২৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেজা আহম্মদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

‎আরিফুল হক চৌধুরী বলেন, ‘সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের জন্য কাজ করছে। আশা করা যায়, অতিদ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।’

‎মালয়েশিয়ায় অবস্থানরত যেসব বাংলাদেশি কর্মী অবৈধভাবে রয়েছেন বা বিভিন্ন সমস্যায় আছেন, তাদের বৈধকরণের জন্য সরকারের প্রচেষ্টা রয়েছে বলেও জানান তিনি।

‎মন্ত্রী বলেন, ‘বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় সরকারিভাবে কোনো কর্মী পাঠানো হয় না। তবে মালয়েশিয়াসহ বিশ্বের যেকোনো দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী যাওয়ার সুযোগ রয়েছে।’

‎সংরক্ষিত আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৩২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সর্বোচ্চ ৪২৬ কোটি ডলার এসেছে সৌদি আরব থেকে।

মন্তব্য (০)





image

ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক ...

নিউজ ডেস্ক : প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিম...

image

ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল...

নিউজ ডেস্ক : সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির...

image

চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : একদিনের সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম আসছেন প...

image

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরা...

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্...

image

‎কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ...

  • company_logo