• তথ্য ও প্রযুক্তি

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে গ্রুপ ভয়েস ও ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে। নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডেস্কটপ অ্যাপ ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে গ্রুপ কল শুরু করতে পারবেন।

বর্তমানে সুবিধাটি বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হবে।

এর সবচে বড় চমক, নতুন ফিচারে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন অংশগ্রহণকারী গ্রুপ কলে যুক্ত হতে পারবেন। এই সীমা মোবাইল ও ডেস্কটপ সংস্করণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। ফলে পারিবারিক যোগাযোগ, বন্ধুদের আড্ডা কিংবা অফিস মিটিং—সব ক্ষেত্রেই এটি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ ওয়েবে ব্যক্তিগত ভয়েস ও ভিডিও কল সুবিধা চালু করে। তবে তখন গ্রুপ কলের সুবিধা ছিল না। নতুন আপডেটের ফলে ওয়েব ব্যবহারকারীরাও এখন মোবাইল ও ডেস্কটপ অ্যাপের মতো গ্রুপ কলিং সুবিধা উপভোগ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ চ্যাট খুললে উপরের কল বাটনে ক্লিক করে ব্যবহারকারীরা ভয়েস কল অথবা ভিডিও কলের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। চাইলে গ্রুপের সব সদস্যকে না ডেকে নির্দিষ্ট কয়েকজন সদস্যকে নিয়েও কল শুরু করা যাবে।

নিরাপত্তার দিক থেকেও সুবিধাটি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত কলের মতো গ্রুপ কলও এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। ফলে কলের তথ্য বা কথোপকথন কেবল অংশগ্রহণকারীরাই শুনতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটাও এসব কনটেন্টে প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া গ্রুপ ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং সুবিধাও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল-টাইমে নিজেদের স্ক্রিন অন্যদের দেখাতে পারবেন, যা অনলাইন মিটিং, উপস্থাপনা কিংবা দলীয় কাজের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।

বিশেষজ্ঞদের মতে, এই আপডেট সবচেয়ে বেশি উপকারে আসবে লিনাক্স ব্যবহারকারীদের। কারণ লিনাক্সের জন্য হোয়াটসঅ্যাপের কোনো অফিসিয়াল ডেস্কটপ অ্যাপ নেই। ফলে এতদিন গ্রুপ কলে যোগ দিতে তাদের মোবাইল ফোনের ওপর নির্ভর করতে হতো। নতুন সুবিধার ফলে তারা এখন সরাসরি ব্রাউজার থেকেই গ্রুপ কল কতে ও তাতে অংশ নিতে পারবেন।

সূত্র: ডাব্লিউএবেটাইনফো

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo