• লিড নিউজ
  • জাতীয়

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

‎কুয়ালালামপুর পৌঁছে, আগামী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো। এছাড়া সই হতে পারে সংস্কৃতি বিনিময়সহ বেশ কয়েকটি চুক্তি।

‎পরে মঙ্গলবার মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (২০২৬ গ্রীষ্মকালীন দাভোস ফোরাম) যোগ দেবেন প্রধানমন্ত্রী। এসময় বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক হতে পারে তার।

‎এর পরবর্তীতে, বুধবার চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। দ্বিপাক্ষিক এ সফরে ১৩টি সমঝোতাসহ মোট ১৭টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

‎আর আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সফর শেষে সেদিন রাতেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য (০)





image

ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক ...

নিউজ ডেস্ক : প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিম...

image

ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল...

নিউজ ডেস্ক : সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির...

image

চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : একদিনের সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম আসছেন প...

image

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরা...

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্...

image

‎কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ...

  • company_logo