• লিড নিউজ
  • জাতীয়

‎৬ শিশুকে মেরে শান্তিতে ঘুমাবে, তা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ছয় শিশুকে অবহেলায় মেরে ফেলবে, আর কর্তৃপক্ষকে আঙুল দেখিয়ে শান্তিতে ঘুমাবে, তা হবে না। তাদের অবশ্যই শাস্তি পেতে হবে’।

‎মঙ্গলবার (১৬ জুন) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত ‘হামের চিকিৎসার প্রাতিষ্ঠানিক নির্দেশিকা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি হাসপাতালে ছয় নবজাতক মারা গেছে। মারা তো যেতেই পারে। কিন্তু কী কারণে মারা গেল। আমি গিয়েছি সেখানে (আদ-দ্বীন হাসপাতাল)। গিয়ে দেখি একটা বদ্ধ রুম, জানালা নেই, একটি মাত্র দরজা। সেখানে সাতটি বেবি থাকবে, তার ওপর ২৫ জন মা ও অ্যাটেনডেন্ট। এসি বন্ধ করে দিয়েছে দুই ঘণ্টা যাবৎ। এই যে অক্সিজেন ঢুকছে না বদ্ধ ঘরে, কার্বন-ডাই অক্সাইড ছাড়ছেন ১৬-১৭ জন; আপনাদের কাছ থেকে শুনেছি অক্সিজেন ছাড়া একটি বেবি তিন মিনিট বাঁচতে পারে, আর একজন প্রাপ্তবয়স্ক বাঁচতে পারেন ১৩-১৪ মিনিট’।

‎তিনি বলেন, ‘ছয়টি বাচ্চা কান্না করছিল। মায়েরা চিৎকার করে নার্সকে ডেকেছে, কিন্তু আসেনি। কোনো চিকিৎসকও ডিউটিতে ছিল না। অনেকক্ষণ পর একজন নার্স এসে একটা বাচ্চাকে নিয়ে গেল। ১০ মিনিট পর নিয়ে এলো ভালো। তখনই বোঝা উচিত ছিল, শিশুকে বাইরে নিলে কেন হাসে আর বদ্ধ ঘরে কেন কাঁদে। এরপরও শিশুকে সেই ঘরেই রাখা হলো। আধা ঘণ্টার মধ্যে ছয়টি নবজাতক মারা গেল। এটা কি আল্লাহ এমনি নিয়ে গেছে? ছয়টি বাচ্চা পর পর মারা গেল, কর্তৃপক্ষ সেই রুমেই যায়নি। কল্পনা করতে পারেন?’

‎‘একটা বদ্ধ ঘর, ভেতরে কোনো অক্সিজেন ছিল না। তাদের তো উচিত ছিল সেখান থেকে শিশুদের সরিয়ে ফেলা’, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

‎তিনি বলেন, ‘আমরা কাউকে মারতে পারবো না। কিন্তু অবশ্যই শাস্তি দেয়া উচিত। প্রথমেই আমরা লাইসেন্স বাতিল করেছি। আমি মনে করি, আমি কোনো ভুল কিছু করিনি’।

মন্তব্য (০)





image

ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক ...

নিউজ ডেস্ক : প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিম...

image

ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল...

নিউজ ডেস্ক : সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির...

image

চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : একদিনের সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম আসছেন প...

image

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরা...

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্...

image

‎কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ...

  • company_logo