• লিড নিউজ
  • জাতীয়

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে রয়েছেন যারা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। মুশফিকুর রহমানকে রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে এবং আন্দালিব রহমান পার্থ হয়েছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি।

‎আজ (রোববার, ১৪ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এর প্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবগুলো কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়।

‎অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
‎ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমানকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহ আলম (বগুড়া-২), মোহাম্মদ জালাল উদ্দীন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মোহাম্মদ শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), মোহাম্মদ সাইফুল আলম (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবেদীন (ঢাকা-৪) এবং মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪)। পদাধিকার বলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য থাকবেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

‎ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে এই কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

‎কমিটির অন্য সদস্যরা হলেন—এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)। পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটিগুলো গঠন করা হয়েছে। কমিটি গঠনের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি অধিবেশনে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জ...

নিউজ ডেস্কঃ দেশব্যাপী ‘স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড...

image

‎ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংল...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে গুম-খুনের শিকার ভুক্তভোগী পরিবারের স...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে সা...

image

‎বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজেই ১৯৭ কিলোমিটার গাড়ি চাল...

নিউজ ডেস্কঃ কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী...

image

দেশের এইচএসসি লেভেল সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হ...

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলে...

  • company_logo